Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • ফরিদগঞ্জ
  • ফরিদগঞ্জে ৪ মোটর সাইকেলসহ আন্ত: জেলা চোর চক্রের হোতা আটক

ফরিদগঞ্জে ৪ মোটর সাইকেলসহ আন্ত: জেলা চোর চক্রের হোতা আটক

‎ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:

‎চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের হোতা মো. সুমন (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে। এসময়ে তার কাছ থেকে ইতিপুর্বে চুরি হওয়া ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক মো. সুমন পাশ^বর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাগলা ফরাজি বাড়ীর মৃত: আলী হোসেনের ছেলে।

থানা পুলিশ সূত্র জানায়, কয়েকদিন পুর্বে টুটন ঘোষ এর ব্যবহৃত ঞঠঝ ১১০ পপ একটি মোটরসাইকেলটি চুরি হয়। এই সংক্রান্ত থানায় অভিযোগ দায়েরের পর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চাদঁপুর সদর উপজেলার ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মো. সুমনকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

‎এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে জেলা পুলিশের সহযোগিতায় আন্তঃজেলা চোর চক্রের হোতা সুমনকে চোরাই মোটর সাইকেলহ আটক করতে সমর্থ হয়েছি। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

10 January 2026

ফরিদগঞ্জে ৪ মোটর সাইকেলসহ আন্ত: জেলা চোর চক্রের হোতা আটক

www.haimcharprotidin.com