Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

হাইমচরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

হাইমচরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

ডেক্স রিপোর্ট:

চাঁদপুরের হাইমচরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ৪ নম্বর নীলকমল ইউনিয়নের তেলীর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পারভেজ আহম্মেদ ফরমান (২৫) উপজেলার আদর্শগ্রাম-সাহেবগঞ্জ এলাকার লিটন সরদারের ছেলে। তিনি ৪ নম্বর নীলকমল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানিয়েছে পুলিশ।

হাইমচর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় থানার উপপরিদর্শক (এসআই) সমীর দাস সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় তেলীর মোড় এলাকা থেকে পারভেজ আহম্মেদ ফরমানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৭, ৮, ৯, ১০ ও ১২ ধারায় হাইমচর থানায় দায়ের করা একটি মামলার তদন্তে তিনি সন্দিগ্ধ আসামি। মামলাটির এফআইআর নম্বর ৮, তারিখ ৪ জুন ২০২৬ এবং জিআর নম্বর ১৪০।

শুক্রবার (১৩ নভেম্বর) গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

13 November 2026

হাইমচরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

www.haimcharprotidin.com