Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সদর
  • স্বেচ্ছাসেবক দলের সভাপতির বাড়িতে হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল

স্বেচ্ছাসেবক দলের সভাপতির বাড়িতে হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল

স্বেচ্ছাসেবক দলের সভাপতির বাড়িতে হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি:

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাড়িতে হামলা এবং দেশব্যাপী অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রোববার (২২ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চিত্রলেখা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাঝি। তিনি বলেন, কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে কারও বাড়িতে হামলা, অগ্নিসংযোগ কিংবা জানমালের ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামছুল আরেফিন খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল ইসলাম সূর্য।

এ সময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনির হোসেন মুন্না, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খানসহ জেলা, পৌর ও উপজেলা পর্যায়ের নেতারা।

এ ছাড়া চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

22 November 2026

স্বেচ্ছাসেবক দলের সভাপতির বাড়িতে হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল

www.haimcharprotidin.com