Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজের মান যাচাই করলেন হাইমচর উপজেলার ইউএনও

বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজের মান যাচাই করলেন হাইমচর উপজেলার ইউএনও

বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজের মান যাচাই করলেন হাইমচর উপজেলার ইউএনও

আক্তার আহমেদ: হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। বুধবার (২৫ নভেম্বর) তিনি উপজেলার ১০ নম্বর ছোট লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩০ নম্বর গাজীপুর মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও ৩০ নম্বর গাজীপুর মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের কাজের মান যাচাই করেন। এ সময় নির্মাণকাজের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে নিয়মিত ও নিবিড়ভাবে কাজের অগ্রগতি পর্যবেক্ষণের অনুরোধ জানান তিনি।

পরে ১০ নম্বর ছোট লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত বিভিন্ন সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসব সমস্যা সমাধানে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন তিনি।

বিদ্যালয় দুটির সার্বিক পরিবেশ ও অবকাঠামোগত অবস্থা পরিদর্শনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় বিষয়গুলো পর্যবেক্ষণ করেন ইউএনও।

Share this news as a Photo Card

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

25 November 2026

বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজের মান যাচাই করলেন হাইমচর উপজেলার ইউএনও

www.haimcharprotidin.com