Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে অনুমোদনহীন সরকারি বীজ বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড

হাইমচরে অনুমোদনহীন সরকারি বীজ বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড

হাইমচরে অনুমোদনহীন সরকারি বীজ বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড

হাইমচর অফিস:

হাইমচরে অনুমোদনহীনভাবে সরকারি বীজ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ নভেম্বর) চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাট বাজারে পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স আব্দুল্লাহ স্টোর নামের একটি প্রতিষ্ঠানকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন। এ সময় অনুমোদনহীনভাবে সরকারি বীজ বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল হোসেন উপস্থিত ছিলেন।

বাজারে অনুমোদনহীনভাবে সরকারি বীজ বিক্রি প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।

এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

25 November 2026

হাইমচরে অনুমোদনহীন সরকারি বীজ বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড

www.haimcharprotidin.com