Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে রেস্টুরেন্ট ব্যবসায়ী আল আমিন ছৈয়ালের ইন্তেকাল

হাইমচরে রেস্টুরেন্ট ব্যবসায়ী আল আমিন ছৈয়ালের ইন্তেকাল

​নিজস্ব প্রতিবেদক:

​চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আল আমিন ছৈয়াল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

​পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রোলিভারের জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর এবং তিনি অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। আল আমিন ছৈয়াল স্থানীয় পর্যায়ে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি চরভৈরবীর সুপরিচিত ‘এ ওয়ান রেস্টুরেন্ট’-এর মালিক ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি রাজনীতির সাথেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং চরভৈরবী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

​তার এই অকাল মৃত্যুতে চরভৈরবী ইউনিয়নসহ পুরো হাইমচর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

​আজ বাদ আসর মরহুমের নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

13 April 2026

হাইমচরে রেস্টুরেন্ট ব্যবসায়ী আল আমিন ছৈয়ালের ইন্তেকাল

www.haimcharprotidin.com