Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে দোকানে হানা দিয়ে আড়াই লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

হাইমচরে দোকানে হানা দিয়ে আড়াই লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

ডেক্স রিপোর্ট:

​চাঁদপুরের হাইমচরে জাটকা সংরক্ষণ ও অভয়াশ্রম রক্ষা কর্মসূচির আওতায় এক বিশাল সফল অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের ঈশানবালা বাজারে পরিচালিত এই যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

​উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর এবং কোস্টগার্ডের যৌথ প্রচেষ্টায় দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই শ্বাসরুদ্ধকর অভিযান চলে। গোপন সংবাদের ভিত্তিতে ঈশানবালা বাজারের ব্যবসায়ী জয়নাল আবেদীনের দোকানে হানা দেয় আভিযানিক দলটি। সেখান থেকে আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার মিটার নতুন অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​অভিযানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বারৈ-এর নেতৃত্বে। অভিযানে মাঠ পর্যায়ে কারিগরি ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা​ এ.বি.এম. আশরাফুল হক।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ​মোঃ মাহবুব রশীদ, ক্ষেত্র সহকারী ইজ্জাজ মাহমুদ সহ ​সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার বিশেষ টিম।

​সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন কোস্টগার্ডের নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ নাসির উদ্দীন (পিও) এবং তার সদস্যবৃন্দ।

​অভিযান শেষে জব্দকৃত জালগুলো কোস্টগার্ড পন্টুন সংলগ্ন খোলা মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত জনসাধারণের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে জালগুলো জনসমক্ষে বিনষ্ট করা হয়।

​মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এবং জাটকা নিধন বন্ধে এ ধরনের জিরো টলারেন্স নীতি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অবৈধ জালের ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts