Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে আরসিসি সড়কের উদ্বোধন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

হাইমচরে আরসিসি সড়কের উদ্বোধন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

হাইমচরে আরসিসি সড়কের উদ্বোধন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

হাইমচর অফিস:

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, “জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং এলাকার আধুনিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সরকারের প্রতিটি উন্নয়নমূলক কাজের সুফল যেন সাধারণ মানুষ পায়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

​শনিবার (৮ আগস্ট) সকালে হাইমচর উপজেলা সদর আলগী বাজার রামপুর বাজার রাস্তা থেকে সদর আলগী বাজারের হালিম চত্বর পর্যন্ত নবনির্মিত সড়কটির কাজ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

​উদ্বোধন শেষে তিনি আলগী বাজারের বিভিন্ন রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা ঘুরে দেখেন এবং বাজারের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ বাজারের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

​জানা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে ‘উপজেলা হেড কোয়ার্টার রামপুর বাজার রাস্তা হইতে হালিম চতুর পর্যন্ত সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের কাজ বাস্তবায়িত হয়েছে। ১৭১ মিটার চেইনেজের এই সড়কটি নির্মাণে মোট ২৮,০০,০০০ (আটশ আউশ লাখ) টাকা বরাদ্দ প্রদান করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করেছে হাইমচর উপজেলা পরিষদ।

​উদ্বোধন ও পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন মিয়াসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts