Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে মৎস্য সংরক্ষণ আইন ও দায়িত্বশীল মৎস্য আহরণ বিষয়ক প্রশিক্ষণ

হাইমচরে মৎস্য সংরক্ষণ আইন ও দায়িত্বশীল মৎস্য আহরণ বিষয়ক প্রশিক্ষণ

হাইমচরে মৎস্য সংরক্ষণ আইন ও দায়িত্বশীল মৎস্য আহরণ বিষয়ক প্রশিক্ষণ

​হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে মৎস্য সম্পদ রক্ষা ও টেকসই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা, দায়িত্বশীল মৎস্য আহরণ (CCRF) এবং অবৈধ, অপ্রকাশিত ও অনিয়ন্ত্রিত (IUU) মৎস্য আহরণ প্রতিরোধে দিনব্যাপী এক উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, হাইমচর এই অনুষ্ঠানের আয়োজন করে।

​উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা লুৎফুর রহমান। তিনি বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় জেলে ও মৎস্যজীবীদের সচেতনতার কোনো বিকল্প নেই। সরকারি আইন মেনে দায়িত্বশীলতার সাথে মাছ আহরণ করলে নদীতে মাছের প্রজনন ও উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। তিনি জাটকা নিধন ও অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের সঞ্চালনায় প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহসিন মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ স্থানীয় মৎস্য ব্যবসায়ী, জেলে প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে মৎস্য সংরক্ষণ আইনের বিভিন্ন দিক এবং পরিবেশবান্ধব উপায়ে মাছ আহরণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Share this news as a Photo Card

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

26 November 2026

হাইমচরে মৎস্য সংরক্ষণ আইন ও দায়িত্বশীল মৎস্য আহরণ বিষয়ক প্রশিক্ষণ

www.haimcharprotidin.com