Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • ফরিদগঞ্জ
  • ফরিদগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

ফরিদগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটা ও পরিবহনের মাধ্যমে গ্রামীণ রাস্তার ক্ষতি করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১ জানুয়ারি) উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জসিম বলে জানা গেছে।

আদালত সূত্র জানায়, গুপ্টি পূর্ব ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছিল। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি ভারী যানবাহন চলাচলের কারণে গ্রামীণ রাস্তাগুলোর ব্যাপক ক্ষতি হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত জসিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহাম্মদ, ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, ফরিদগঞ্জ থানার পুলিশ সদস্য এবং ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত থেকে আদালতকে সহায়তা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান জানান, কৃষি জমি রক্ষা ও সরকারি রাস্তার ক্ষতি রোধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি বা বালু উত্তোলনের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

11 January 2026

ফরিদগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

www.haimcharprotidin.com