Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • মতলব উত্তর
  • মতলব উত্তরের বেড়িবাঁধে অবৈধ ড্রেজারের পাইপলাইন অপসারণ, ২ মালিককে জরিমানা

মতলব উত্তরের বেড়িবাঁধে অবৈধ ড্রেজারের পাইপলাইন অপসারণ, ২ মালিককে জরিমানা

মতলব উত্তরের বেড়িবাঁধে অবৈধ ড্রেজারের পাইপলাইন অপসারণ, ২ মালিককে জরিমানা

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বেড়িবাঁধ সংলগ্ন বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজারের পাইপলাইন অপসারণে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নিয়মবহির্ভূতভাবে বালু পরিবহনের দায়ে দুই ড্রেজার মালিককে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বেড়িবাঁধ সংলগ্ন বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধ ড্রেজার দিয়ে বালু পরিবহন এবং সরকারি রাস্তার ক্ষতি করে ওপর দিয়ে পাইপ লাইনের মাধ্যমে বালু নির্গমন বন্ধের লক্ষ্যে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।

অভিযান চলাকালে সড়কের ওপর ও পাশ দিয়ে যাওয়া অবৈধ পাইপসমূহ অপসারণ করা হয়। একই সঙ্গে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ-১৯৭৬-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করায় ২ জন অবৈধ ড্রেজার মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অপরাধীদের অতি দ্রুত বৈধ সার্ভে সনদ গ্রহণের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, “অবৈধ ড্রেজার দিয়ে বালু পরিবহন এবং সরকারি রাস্তার ক্ষতি করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সরকারের নির্দেশ উপেক্ষা করে যারা এ ধরনের কর্মকাণ্ড চালাবে, তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনস্বার্থে এই ধরনের বিশেষ অভিযান সামনেও চলমান থাকবে।”

অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts