Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তিনজন গ্রেপ্তার

হাইমচরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তিনজন গ্রেপ্তার

হাইমচরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে সম্ভাব্য ধর্তব্য অপরাধ সংঘটনের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার ২ নম্বর উত্তর আলগী ইউনিয়নের মহজমপুর এলাকায় মোক্তার সিকদারের বাড়ির সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মহজমপুর এলাকার অন্তুর সিকদার (২২), উত্তর আলগী এলাকার মো. সাকিব (২২) এবং দক্ষিণ আলগী ইউনিয়নের পশ্চিম চরভাঙ্গা এলাকার মো. রায়হান সরকার (২৪)।

হাইমচর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৭ অক্টোবর) হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এসআই আমিনুর রাহিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় সম্ভাব্য ধর্তব্য অপরাধ সংঘটনের প্রস্তুতিকালে তাঁদের ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।

পরে মঙ্গলবার গ্রেপ্তার তিনজনকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

27 October 2026

হাইমচরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তিনজন গ্রেপ্তার

www.haimcharprotidin.com