Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • ফরিদগঞ্জ
  • ফরিদগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ফরিদগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ফরিদগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে মো. রিমন (১৯) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামের এক প্রতিবেশীর পরিত্যক্ত ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিমন চরমুঘুয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে প্রতিবেশী নুর পাটওয়ারীর পরিত্যক্ত ঘর থেকে দুর্গন্ধ বের হতে দেখে রিমনের চাচা এমরান হোসেন লিটন স্থানীয় লোকজনকে জড়ো করেন। পরে তারা ঘরের জানালা খুলে আড়ার সঙ্গে রিমনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রিমনের বাবা আবুল কাশেমের মৃত্যুর পর তার মা ফতেমা বেগম প্রায় দেড় বছর আগে অন্যত্র দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে রিমন স্থানীয় বখাটেদের সঙ্গে জড়িয়ে পড়ে এবং গভীর রাতে বাড়ি ফিরত। এ নিয়ে মা শাসন করতে গেলে রিমন উল্টো তাকে গালমন্দ ও শারীরিক নির্যাতন করত বলে অভিযোগ রয়েছে।

নিহতের মা ফতেমা বেগম জানান, গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতেও তিনি এক প্রতিবেশীর মাধ্যমে রিমনের খোঁজ নিয়েছিলেন। তখন জানা যায় রিমন স্থানীয় বাজারে গেছে। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি বেশ রহস্যজনক। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts