Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সদর
  • চাঁদপুরে জ্বালানি তেল মজুদের হিসাব গড়মিল

চাঁদপুরে জ্বালানি তেল মজুদের হিসাব গড়মিল

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরে জ্বালানি তেল মজুদের হিসাব গড়মিল থাকায় দুইট প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় অভিযান পরিচালিত করে।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জ্বালানি তেল মজুদের হিসাব গড়মিল থাকায় মেসার্স সেলিম ব্রাদার্স কে ৫,০০০/- টাকা এবং পণ্যের মোড়কে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানা যথাযথভাবে উল্লেখ না করার অপরাধে সেবা এগ্রো কেমিক্যালস কে ৫,০০০/- টাকাসহ মোট ১০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts