Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • গরুর হাটে চাঁদাবাজি করলে জায়গা হবে জেলখানায়: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

গরুর হাটে চাঁদাবাজি করলে জায়গা হবে জেলখানায়: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

গরুর হাটে চাঁদাবাজি করলে জায়গা হবে জেলখানায়: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

হাইমচর অফিস:

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরুর হাটে কোনো ধরনের বিশৃঙ্খলা বা চাঁদাবাজি সহ্য করা হবে না। যদি কেউ গরুর হাটবাজারে চাঁদাবাজি করার দুঃসাহস দেখায়, তবে তার জায়গা হবে জেলখানায়।”

​শনিবার (২৩ মে) বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​আসন্ন ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার বিষয়ে সতর্কবার্তা দিয়ে এমপি মানিক বলেন, “ঈদুল আজহা উপলক্ষে গরু চুরি হওয়ার একটি আশঙ্কা থাকে। তাই আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”

​এ সময় সাংবাদিকদের সমাজের দর্পণ ও দেশের অন্যতম প্রধান স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, “আপনারা প্রতিটি পশুর হাটে নজরদারি রাখবেন। কোনো অনিয়ম বা অপরাধ আপনাদের নজরে আসলে তাৎক্ষণিক আমাদের ও প্রশাসনকে অবগত করবেন। অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করলে যেকোনো সমস্যায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব।” এছাড়া মাদকের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

“এমপি বলেন, অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যদি কেউ গরুর হাটে চাঁদাবাজি করে, তবে তার স্থান হবে কারাগারে।”

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়ের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সব সমস্যার সমাধানের আশ্বাস দেন।

​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ​হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান, ​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, ​হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ​চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ যুবায়ের শিমুল প্রমুখ।

​এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুন নবী (মাসুম), সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার, সিনিয়র মৎস্য অফিসার এবিএম আশরাফুল হক, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার, কোস্ট গার্ডের লামচরী আউটপোস্ট সিসি এবং ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী, ৫নং হাইমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী জুলহাস সরকার, ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts