Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে জেগে ওঠা নতুন চরের সীমানা নির্ধারণ সম্পন্ন

হাইমচরে জেগে ওঠা নতুন চরের সীমানা নির্ধারণ সম্পন্ন

হাইমচরে জেগে ওঠা নতুন চরের সীমানা নির্ধারণ সম্পন্ন

​হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ও হাইমচর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা নতুন চরের সীমানা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্যাটেলাইট ম্যাপ এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সার্ভেয়ারের মাধ্যমে এই সীমানা নির্ধারণ কার্যক্রম পরিচালিত হয়।

​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর নেতৃত্বে এই সীমানা নির্ধারণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় বিভিন্ন মৌজার জমির মালিকসহ প্রায় দুই শতাধিক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

​সীমানা নির্ধারণকালে নীলকমল ইউনিয়নের পক্ষে প্রতিনিধিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাস্টার, সহ-সভাপতি ইসহাক খোকন, প্রচার সম্পাদক সিরাজ হাওলাদার এবং বিশিষ্ট ব্যবসায়ী অলিউর রহমান রাজু সর্দার। অপরদিকে হাইমচর ইউনিয়নের পক্ষে প্রতিনিধিত্ব করেন ৫নং হাইমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সরকার, ইউনিয়ন বিএনপির সভাপতি ওবায়দুল্লাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক সুলতান মাঝি, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন লিটন সরকার ও বিএনপি নেতা ইউপি সদস্য মমিন দালাল।

​কার্যক্রমে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাসু মাঝি, উপজেলা কৃষক দলের সভাপতি আলী আকবর টেলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর এবং উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সবুজ হোসেন পেদাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

​স্থানীয়দের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে দুই ইউনিয়নের সীমানা নির্ধারিত হওয়ায় এলাকার জমির মালিক ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

27 November 2026

হাইমচরে জেগে ওঠা নতুন চরের সীমানা নির্ধারণ সম্পন্ন

www.haimcharprotidin.com