Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা আহবায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ

চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা আহবায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ

চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা আহবায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ

চাঁদপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলা শাখাকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ১৪ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। নবগঠিত এই কমিটিতে ইসমাইল পাটোয়ারীকে আহ্বায়ক এবং জিয়াউর রহমান সোহাগকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

​শনিবার (২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন।

​ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মোহাম্মদ হাবিব। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. জুয়েল রানা তালুকদার, রাজন দাস, মোরশেদ আলম বাহাদুর, মো. ইদ্রিস আলী মুন্না, ইবনে সুলতান মামুন, আল ফারুক শাহরিয়ার, মো: বারেক, মাসুদ পাটোয়ারী, মো. হাবিবুর রহমান হাবিব এবং মো. শাহাদাত হোসেন প্রিন্স।

কমিটি ঘোষণার পাশাপাশি কেন্দ্রীয় সংসদ থেকে বিশেষ সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে জেলার সকল ইউনিটের সমন্বয় ঘটিয়ে একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে হবে।

​নতুন কমিটি ঘোষণার খবর চাঁদপুরে পৌঁছানোর পর স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন নেতৃত্ব আসায় উজ্জীবিত তৃণমূল। এদিকে পূর্ণাঙ্গ কমিটিতে নিজেদের স্থান করে নিতে পদপ্রত্যাশীরা এখন থেকেই জোর লবিং ও সাংগঠনিক তৎপরতা শুরু করেছেন।

​জেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব জানান, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যেই তারা একটি সুসংগঠিত পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবেন এবং রাজপথের যেকোনো কর্মসূচিতে চাঁদপুর জেলা ছাত্রদল সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts