Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • কচুয়া
  • ইতিহাস বিকৃতি বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন

ইতিহাস বিকৃতি বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন

ইতিহাস বিকৃতি বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক:

“আনন্দময় শিক্ষা, কারিগরি ও জীবনমুখী শিক্ষা” বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে ২০২৭ সালের জানুয়ারিতে সারাদেশে ৩১ কোটি গুণগত মানসম্পন্ন নতুন পাঠ্যবই বিতরণের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। একই সঙ্গে পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হবে এবং কোনো ধরনের ইতিহাস বিকৃতি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল শিক্ষক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আনন্দময় শিক্ষা শুরু হয়ে গেছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আমরা নতুন বই দেখতে পাচ্ছি। কারিগরি শিক্ষা ও জীবনমুখী শিক্ষাকে সামনে রেখে নতুন বই লেখা হচ্ছে। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে আমরা সারা বাংলাদেশে একত্রিশ কোটি কোয়ালিটি সম্পন্ন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেবো।”

বইয়ের বিষয়বস্তু ও ইতিহাস প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমাদের নতুন পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস অত্যন্ত সঠিকভাবে স্থান পাবে। কোনো ইতিহাসকে বিকৃত করা চলবে না। ইতিহাস তার আপন গতিতেই চলবে।”

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, “প্রতিটি উপজেলায় নিজস্ব টিম থাকবে। সারা দেশের ৫টি বিভাগ ও ৬৪টি জেলায় এই খেলাধুলা শুরু হবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করুক। আমাদের নতুন সিলেবাসে খেলাধুলা এবং পারিবারিক মূল্যবোধ বা ‘ফ্যামিলি ভ্যালু’ ইনক্লুড করা হয়েছে।”

মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন এবং সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ। অনুষ্ঠানে এলাকার শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

24 July 2026

ইতিহাস বিকৃতি বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন

www.haimcharprotidin.com