Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • ​প্রধানমন্ত্রী যে উন্নয়ন দেবেন, হাইমচরও তার অংশীদার হবে: মানিক এমপি

​প্রধানমন্ত্রী যে উন্নয়ন দেবেন, হাইমচরও তার অংশীদার হবে: মানিক এমপি

​প্রধানমন্ত্রী যে উন্নয়ন দেবেন, হাইমচরও তার অংশীদার হবে: মানিক এমপি

হাইমচর অফিস:

​আগামী ১৬ মে চাঁদপুরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে চাঁদপুর জেলা ও হাইমচর উপজেলা বিএনপি।

মঙ্গলবার (১২ মে) সকালে হাইমচর উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপি এসব কথা বলেন।

​শেখ ফরিদ আহমেদ মানিক এমপি জানান, আগামী শনিবার (১৬ মে) প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নে ‘বিশ্ব খাল’ খনন কাজ উদ্বোধন করবেন। এরপর তিনি ফ্যামিলি গার্ডেন উদ্বোধন এবং স্থানীয় বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় অংশ নেবেন।

​বক্তব্যে মানিক এমপি হাইমচরবাসীর প্রাণের দাবির কথা তুলে ধরে বলেন, ​প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে যে উন্নয়নের রূপরেখা দিয়েছেন, হাইমচরও সেই উন্নয়নের ছোঁয়া পাবে। তবে আমাদের প্রধান দাবি হলো— হাইমচরকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে একটি স্থায়ী বাঁধ নির্মাণ। আমরা আশা করি, প্রধানমন্ত্রীর এই সফরে হাইমচরবাসী তাদের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান পাবে।

​নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কঠোর শৃঙ্খলার নির্দেশনা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ‘জনগণের আগমন’ হিসেবে দেখতে হবে। সভাস্থলে সুশৃঙ্খল উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত কেউ মাঠ ত্যাগ করবেন না।

​হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ​খলিলুর রহমান গাজী, জেলা যুবদল সভাপতি ​মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক ​অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ​মো. মাসুদ মাঝি, জেলা ছাত্রদল সদস্য সচিব ​জিয়াউর রহমান সোহাগ।

​সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts