Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • চাঁবিপ্রবিপ্রথম প্রো-উপাচার্য হলেন হাইমচরের কৃতি সন্তান অধ্যাপক ড. লোকমান

চাঁবিপ্রবিপ্রথম প্রো-উপাচার্য হলেন হাইমচরের কৃতি সন্তান অধ্যাপক ড. লোকমান

হাইমচর প্রতিদিন ডেক্স:

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন। চাঁদপুর জেলার হাইমচর উপজেলার এই কৃতি সন্তানকে ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

​২০২৬ সালের ২২ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে এই নিয়োগ প্রদান করা হয়।

​অধ্যাপক ড. লোকমান হোসেন ১৯৭৫ সালের ২ জানুয়ারি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক (বিএসসি) ও স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং চীনের শীর্ষস্থানীয় পিকিং বিশ্ববিদ্যালয় থেকে জৈব সংশ্লেষণ (অর্গানিক সিনথেসিস) বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

​রসায়ন শিক্ষায় তাঁর বহুমুখী গবেষণা রয়েছে। বর্তমানে তিনি পরিবেশ রসায়ন, বিশেষ করে বায়ুদূষণ ও জৈব দূষক নিয়ে কাজ করছেন। দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা জার্নালে তাঁর ২১টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

​চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল গবেষণায় অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তিনি মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্টস একাডেমি অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

​প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত—এর মধ্যে যেটি আগে ঘটে, সেই মেয়াদেই তিনি উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী তিনি তাঁর ওপর অর্পিত প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব সফলভাবে সম্পন্ন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

​চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটি নবীন প্রতিষ্ঠানে প্রথম প্রো-উপাচার্য হিসেবে তাঁর এই যোগদান বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts