Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরের ব্যবসায়ী জি এম আল-আমীনের ইন্তেকাল

হাইমচরের ব্যবসায়ী জি এম আল-আমীনের ইন্তেকাল

হাইমচরের ব্যবসায়ী জি এম আল-আমীনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাইমচর উপজেলার আলগি বাজারের বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী ও উপজেলা যুবদলের সদস্য জি এম আল-আমীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​বুধবার (২২ জুলাই) গভীর রাতে ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল এবং তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন পরিবারের দ্বিতীয় সন্তান। তার পিতার নাম মৃত আব্দুস সাত্তার গাজী তাদের বাড়ি ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম চর কৃষ্ণপুরের ১ নাম্বার ওয়ার্ডের গাজী বাড়ি।

​পারিবারিক সূত্রে জানা যায়, জি এম আল-আমীন বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে চিকিৎসা নিচ্ছিলেন। সম্প্রতি হঠাৎ গুরুতর অসুস্থ বোধ করলে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৩০ মিনিটে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। বাদ জোহর হাইমচর আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে।

​তার এই অকাল মৃত্যুতে হাইমচর উপজেলা রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের মাঝে শোকের আবহ তৈরি হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

22 July 2026

হাইমচরের ব্যবসায়ী জি এম আল-আমীনের ইন্তেকাল

www.haimcharprotidin.com