Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • দেশজুড়ে
  • নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলার বাহের কালমিনা গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মিনহাজ নামের আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ নানার বাড়িতে খেলার সময় পরিবারের সদস্যদের অগোচরে একসময় বাড়ির পাশের পুকুর বা জলাশয়ের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে পানি থেকে উদ্ধার করা হয়।

দ্রুত স্বজনরা শিশু মিনহাজকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে, সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

নিহত মিনহাজ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বুধাইরকান্দি গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। নানার বাড়িতে বেড়াতে এসে এমন করুণ মৃত্যুতে পুরো পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো দেখুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

24 October 2025

নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

www.haimcharprotidin.com