Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রীর করুণ মৃত্যু, চালক আটক

হাইমচরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রীর করুণ মৃত্যু, চালক আটক

হাইমচরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রীর করুণ মৃত্যু, চালক আটক

হাইমচর অফিস:

হাইমচর উপজেলায় অটোরিকশার ধাক্কায় হুমায়রা আক্তার (৬) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার চরভাঙ্গা এলাকার হাইমচর নতুন বাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত হুমায়রা আক্তার হাইমচর পুরান বাজারের কাঠের ব্যবসায়ী মোঃ আমীর হোসেন চৌকিদারের মেয়ে। সে স্থানীয় হাইমচর মডেল স্কুলের প্লে-গ্রুপের শিক্ষার্থী ছিল।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে হুমায়রার মা সাথি বেগম তাকে হাইমচর মডেল স্কুলে দিয়ে আসেন। এর কিছুক্ষণ পর স্কুল থেকে পুনরায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় হুমায়রা। পথিমধ্যে চরভাঙ্গা এলাকার নতুন বাজার সংলগ্ন রাস্তা দৌড়ে পার হওয়ার সময় চরভৈরবী থেকে আলগী বাজারগামী একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে অটোরিকশার নিচে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পায় এবং গুরুতর জখম হয়।

​ঘটনার পরপরই অটোরিকশার চালক রাকিব হাসান ও স্থানীয় উৎসুক জনতা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিক চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চাঁদপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার পথে রাজধানীর চানখাঁরপুল এলাকায় পৌঁছালে শিশু হুমায়রা শেষ নিঃশ্বাস ত্যাগ করে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​হাইমচর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর পরই ঘাতক অটোরিকশার চালক রাকিব হাসানকে (১৫) আটক করা হয়েছে। সে হাইমচরের চরভৈরব এলাকার (পাঠানগো মোড়) জান শরীফ গাজীর ছেলে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান জানান, “দুর্ঘটনার শিকার শিশুটির মরদেহ ও ঘাতক অটোরিকশার চালক আমাদের হেফাজতে রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।”

​শিশু হুমায়রার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং তার শিক্ষা প্রতিষ্ঠানে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts