Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে দুজন গ্রেপ্তার

হাইমচরে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে দুজন গ্রেপ্তার

হাইমচরে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

হাইমচরে গাঁজা ও ইয়াবা সেবন করে মাতলামি করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হলে উভয়ের নমুনায় গাঁজা ও অ্যামফিটামিনের উপস্থিতি পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা করা হয়েছে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নয়ানী লক্ষ্মীপুর চৌরাস্তা এলাকায় দেলোয়ারের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে মো. রাছেল শেখ জুম্মান (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার শেখ বাড়ির মজিবুর রহমান শেখ ও সেলিনা বেগমের ছেলে।

অন্যদিকে, একই দিন ভোর ৪টা ৪৫ মিনিটে উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর এলাকায় বয়েজ স্কুল থেকে ঢেলের বাজারগামী মোড়ের পাকা সড়ক থেকে মো. জহিরুল হাওলাদার (৩৭) নামের অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর আলগী ইউনিয়নের লামছড়ি এলাকার হাওলাদার বাড়ির মৃত শহিদুল্লা হাওলাদারের ছেলে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবার সার্বিক নির্দেশনায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রাপ্ত প্রতিবেদনে দুজনের নমুনায় অ্যামফিটামিন (AMP) ও মারিজুয়ানা (THC) পজিটিভ আসে বলে পুলিশ জানায়।

এ ঘটনায় হাইমচর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

28 October 2026

হাইমচরে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে দুজন গ্রেপ্তার

www.haimcharprotidin.com