Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • ফরিদগঞ্জ
  • ফরিদগঞ্জে বাবার চোখের চিকিৎসা করাতে যাওয়ার পথে প্রাণ গেল ছেলের

ফরিদগঞ্জে বাবার চোখের চিকিৎসা করাতে যাওয়ার পথে প্রাণ গেল ছেলের

বাবার চোখের চিকিৎসা করাতে যাওয়ার পথে প্রাণ গেল ছেলের

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খেজুরগাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিব হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর বাবা আবুল হাসেম (৬০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হতাহতরা পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মিয়াজী বাড়ির বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রামগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে রাকিব তাঁর বাবাকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ধানুয়া বাজার এলাকায় পৌঁছালে দ্রুতগামী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি খেজুরগাছে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা বাবা ও ছেলে দুজনেই গুরুতর আহত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিব হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, তাঁর বাবা আবুল হাসেমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাকিবের পারিবারিক সূত্র জানায়, বাবার চোখের চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু পথেই সব শেষ হয়ে গেল। এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান “আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

04 April 2026

ফরিদগঞ্জে বাবার চোখের চিকিৎসা করাতে যাওয়ার পথে প্রাণ গেল ছেলের

www.haimcharprotidin.com