নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের হাইমচর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার জিআর পরোয়ানাভুক্ত ৩ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) তাদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
হাইমচর থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-র সার্বিক দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
গত ৬ অক্টোবর হাইমচর থানাধীন দক্ষিণ আলগী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তিন ভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১. মোঃ নজরুল আখন (২৮): পিতা- মোঃ হাবি আখন, সাং- পূর্ব চরকৃষ্ণপুর (৩নং ওয়ার্ড, আলগী দক্ষিণ), থানা- হাইমচর, জেলা- চাঁদপুর। তিনি হাইমচর থানার মামলা নং- ০২ (তারিখ: ০২/০১/২০২৬ ইং, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬ পেনাল কোড, জিআর- ০২/২৬) এর পরোয়ানাভুক্ত আসামি। ২. মোঃ স্বপন খাঁ (স্বপন মিয়া): পিতা- মোঃ মজিবুর খাঁ, সাং- চরভাঙ্গা, থানা- হাইমচর, জেলা- চাঁদপুর। তিনি জিআর- ১৫৫/২৩ (হাইমচর) মামলার (ধারা- মৎস্য- ৫(১)) পরোয়ানাভুক্ত আসামি। ৩. আব্দুল হাই প্রঃ আল আমিন (২৯): পিতা- হাতে রাঢ়ী, সাং- গন্ডামারা (রাঢ়ী বাড়ী), থানা- হাইমচর, জেলা- চাঁদপুর। তিনি হাইমচর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলার (মামলা নং- ২৬, তারিখ: ২২/০৫/২০২৬ ইং, ধারা- ৩৬(১) এর ১৯(ক), জিআর- ১২৯/২৬) পরোয়ানাভুক্ত আসামি।
অভিযান পরিচালনাকারী দলে ছিলেন হাইমচর থানায় কর্মরত এসআই (নিঃ) ফারুক উল ইসলাম এবং এএসআই (নিঃ) হান্নান উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবারই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।














