Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে জিআর পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার

হাইমচরে জিআর পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার

হাইমচরে জিআর পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার

হাইমচরে জিআর পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার

হাইমচর প্রতিনিধি:


চাঁদপুরের হাইমচরে পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) উপজেলার নীলকমল ইউনিয়ন ও ২ নম্বর উত্তর আলগী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—হাইমচর উপজেলার কাইয়ুম কান্দি এলাকার মৃত নজরুল মোল্লার ছেলে মো. দুলাল মোল্লা ওরফে বিষু এবং মহজমপুর এলাকার মো. আনোয়ার হোসেন আখনের ছেলে রুবেল আখন ওরফে হাড্ডি রুলে (৩০)।

পুলিশ জানায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এএসআই ইমাম উদ্দিন ও এএসআই মোহাম্মদ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করেন।

এর মধ্যে দুলাল মোল্লা ওরফে বিষু হাইমচর থানার মামলা নম্বর-৫, তারিখ ৫ মার্চ ২০২৬, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(১)/৫(২)(খ) ধারার মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি। অন্যদিকে রুবেল আখন ওরফে হাড্ডি রুলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারার মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর বুধবার তাদের যথাযথ পুলিশ প্রহরায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

07 October 2026

হাইমচরে জিআর পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার

www.haimcharprotidin.com