Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে মেঘনা নদীতে অভিযানে ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাইমচরে মেঘনা নদীতে অভিযানে ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাইমচরে মেঘনা নদীতে অভিযানে ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা টাস্কফোর্স।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে শুক্রবার (৯ অক্টোবর) রাত ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলা টাস্কফোর্স, হাইমচরের উদ্যোগে উপজেলার কাটাখালি ঘাট, তেলির মোড়, চরভৈরবী, বার তহবিল, চৌকিদারকান্দি, মাঝিরবাজার ও ঈশানবালা-সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ও কোস্টগার্ডের সদস্যরা সমন্বিতভাবে অংশ নেন। এ সময় প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ইলিশের প্রজনন মৌসুমে নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধ রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

09 October 2026

হাইমচরে মেঘনা নদীতে অভিযানে ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

www.haimcharprotidin.com