Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • ফরিদগঞ্জ
  • ফরিদগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ফরিদগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল বিল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানটির নেতৃত্ব দেন ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান। তবে স্থানীয় অনুরোধের প্রেক্ষিতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম প্রকাশ করেনি প্রশাসন।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই ভাওয়াল বিল সংলগ্ন ফসলি জমি থেকে ভেকু (মাটি কাটার যন্ত্র) দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ এই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান সংবাদমাধ্যমকে বলেন:

“কৃষিজমি ও পরিবেশ রক্ষা আমাদের অগ্রাধিকার। অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে জরিমানার পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাটি কাটার যন্ত্র (ভেকু) ওই এলাকা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, জনস্বার্থে এবং কৃষিজমি রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহায়তা করেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

23 December 2025

ফরিদগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

www.haimcharprotidin.com