Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • কচুয়া
  • কচুয়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেফতার

কচুয়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেফতার

কচুয়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেফতার

​নিজস্ব প্রতিবেদক:


চাঁদপুরের কচুয়ায় অভিযান চালিয়ে ০১টি চোরাই মোটরসাইকেলসহ মোঃ জুয়েল (৩০) নামের এক চোরকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।


​গত রবিবার (১৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১নং সাচার ইউনিয়নের বায়েক মোড় এলাকার পাঁকা রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।


​আটককৃত জুয়েল কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামের (আমানিয়া প্রধানীয়া বাড়ি) মোঃ ইলিয়াসের ছেলে।

সূত্রে জানা গেছে, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সাজ্জাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বায়েক মোড়ে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী জুয়েলকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কচুয়া থানায় দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ৩৮, তারিখ- ১৭/০৫/২০২৬খ্রিঃ)। সোমবার (১৮ মে) যথাযথ পুলিশ পাহারায় আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
​কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের এ ধরনের অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts