Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে ১৫ মামলার আসামি ‘কানা জসিম ইয়াবাসহ গ্রেফতার

হাইমচরে ১৫ মামলার আসামি ‘কানা জসিম ইয়াবাসহ গ্রেফতার

হাইমচরে ১৫ মামলার আসামি ‘কানা জসিম ইয়াবাসহ গ্রেফতার

হাইমচর অফিস:

চাঁদপুরের হাইমচরে চুরি, ডাকাতি ও দস্যুতাসহ ১৫ মামলার এজাহারভুক্ত আসামি এবং তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি মো. জসিম উদ্দিন ওরফে কানা জসিমকে (৪০) ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

​গত ৩০ আগস্ট রাতে হাইমচর থানার দক্ষিণ আলগী এলাকায় পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন অফিস থেকে টেককান্দি অভিমুখী সড়কের ইব্রাহিম ভূঁঞা বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

​গ্রেফতার জসিম উদ্দিন হাইমচর উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলগী (ইব্রাহিম ভূইয়া বাড়ি) গ্রামের আনোয়ার হোসেন ও সেলিনা বেগম দম্পতির ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই গোলাম মোস্তফা, এসআই প্রিয়লাল ঘোষ, পিএসআই সৌরভ দাশ ও এএসআই হান্নান উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামির পরিহিত লুঙ্গির গোচা থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (এফআইআর নং-৩১, তারিখ ৩০ আগস্ট ২০২৬) রুজু করা হয়েছে। এর আগে গত ১৯ আগস্ট দায়েরকৃত দস্যুতা ও অপরাধমূলক বলপ্রয়োগ সংক্রান্ত অপর একটি মামলারও (এফআইআর নং-২৩) এজাহারনামীয় আসামি তিনি। পুলিশের রেকর্ডপত্র অনুযায়ী, জসিম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১৫টি মামলা রয়েছে।

​৩১ আগস্ট সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

31 August 2026

হাইমচরে ১৫ মামলার আসামি ‘কানা জসিম ইয়াবাসহ গ্রেফতার

www.haimcharprotidin.com