Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে ভূমিসেবা মেলা উপলক্ষে র‍্যালি ও সচেতনতামূলক সভা

হাইমচরে ভূমিসেবা মেলা উপলক্ষে র‍্যালি ও সচেতনতামূলক সভা

হাইমচরে ভূমিসেবা মেলা উপলক্ষে র‍্যালি ও সচেতনতামূলক সভা

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

​র‍্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অমিত রায় বলেন, “ভূমিসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে ও স্বচ্ছতার সাথে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দালালের দৌরাত্ম্যমুক্ত এবং হয়রানিহীন ভূমিসেবা নিশ্চিত করতেই এই মেলার আয়োজন। স্মার্ট ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের সচেতন করাই আমাদের মূল লক্ষ্য।”

​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এবং প্রেসক্লাব সদস্য মামুন।

​এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা যুব উন্নয়ন অফিসার আজারুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহেল রানা পাপ্পুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

​সভায় বক্তারা ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ সরকারের বিভিন্ন আধুনিক ও ডিজিটাল ভূমি সেবা কার্যক্রমের নানা দিক তুলে ধরেন এবং সাধারণ মানুষকে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি সেবা গ্রহণের আহ্বান জানান।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts