Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • মতলব দক্ষিণ
  • মতলবে বৃদ্ধকে পিটিয়ে হত্যার প্রধান আসামি সুমন ঢাকায় গ্রেপ্তার

মতলবে বৃদ্ধকে পিটিয়ে হত্যার প্রধান আসামি সুমন ঢাকায় গ্রেপ্তার

মতলবে বৃদ্ধকে পিটিয়ে হত্যার প্রধান আসামি সুমন ঢাকায় গ্রেপ্তার

মতলব দক্ষিণ প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সম্পত্তিগত বিরোধের জেরে আব্দুল মান্নান পাটওয়ারী (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি মো. সুমন পাটোয়ারীকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (১৫ জুন) তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত ৪ জুন এই মামলার সহযোগী আসামি সুমনের মা ও স্ত্রীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে মতলব পৌরসভার দক্ষিণ-পশ্চিম দিঘলদী গ্রামে বাড়ির সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে সুমনের পরিবারের সাথে নিহত মান্নানের প্রতিবন্ধী ছোট ভাইয়ের ঝগড়া হয়। একপর্যায়ে সুমন পাটোয়ারী তার দলবল নিয়ে এসে লাঠিসোটা দিয়ে বৃদ্ধ আব্দুল মান্নানসহ তিনজনকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আব্দুল মান্নান। ঘটনার পর থেকেই সুমন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তারকৃত সুমনের এলাকায় একটি ‘কিশোর গ্যাং’ বাহিনী রয়েছে এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও দোকান দখলের একাধিক অভিযোগ রয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “হত্যাকাণ্ডের মূল হোতা সুমনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

15 June 2026

মতলবে বৃদ্ধকে পিটিয়ে হত্যার প্রধান আসামি সুমন ঢাকায় গ্রেপ্তার

www.haimcharprotidin.com