Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল

হাইমচরে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল

হাইমচর অফিস:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে হাইমচরে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকাল ৫টায় আলগী বাজার বিসমিল্লাহর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

​হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসাইনের সভাপতিত্বে গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ হারুনর রশীদ ওসমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মকবুল হোসাইন (মুকুল)।

​এছাড়া মিছিলে আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবু জাফর সাদিক, ২নং উত্তর আলগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ওমর ফারুক, সেক্রেটারি মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি মুহাম্মদ আবু হানিফসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

​মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হারুনর রশীদ ওসমানী বলেন, “জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের পক্ষে ভোট চেয়ে এখন গণভোটের রায়কে পাশ কাটিয়ে যাওয়ার হীন চক্রান্ত থেকে বেরিয়ে আসুন। অনতিবিলম্বে জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন করুন।”

​তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানে যে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে, সেসকল চিহ্নিত সন্ত্রাসীদেরকে অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts