Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে ট্রিও নোভা ক্যাফে এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন

হাইমচরে ট্রিও নোভা ক্যাফে এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন

হাইমচরে ট্রিও নোভা ক্যাফে এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন

হাইমচরে ট্রিও নোভা ক্যাফে এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজারের ডিআইজি মার্কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ট্রিও নোভা ক্যাফে এন্ড রেস্টুরেন্ট’। সুলভ মূল্যে মানসম্মত খাবার পরিবেশনের প্রত্যয় নিয়ে শনিবার (১৪ নভেম্বর) বাদ আসর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হসপিটাল জামে মসজিদের ইমাম আফজালুল ইসলাম মাহাদি।

এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আব্দুল জলিল, হাইমচর উপজেলা ছাত্রদলের সভাপতি তানভীর হোসেন গাজী, উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, ধর্মপ্রাণ মুসল্লি ও ক্রেতাসাধারণ।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা আরিফ হোসেন, ফাহিমা ভূঁইয়া ও বাবলু কাজী জানান, সুলভ মূল্যে গ্রাহকদের উন্নত মানের খাবার পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও তারা কাজ করতে চান। এ লক্ষ্যে ট্রিও নোভা ক্যাফে এন্ড রেস্টুরেন্টের অর্জিত লাভের ৫ শতাংশ অর্থ দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে। তাদের এ উদ্যোগের মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তারা।

উদ্যোক্তারা আরও জানান, মানসম্মত খাবার ও আন্তরিক সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনই তাদের প্রধান লক্ষ্য। এ জন্য তারা হাইমচরসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষকে প্রতিষ্ঠানটি পরিদর্শন ও সেবা গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, ট্রিও নোভা ক্যাফে এন্ড রেস্টুরেন্টটি হাইমচর উপজেলার আলগী বাজারের থানা রোডে ডিআইজি মার্কেটে (আলিফ গোল্ড মার্কেটের প্রথম গেটের সামনে) অবস্থিত।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

14 November 2026

হাইমচরে ট্রিও নোভা ক্যাফে এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন

www.haimcharprotidin.com