Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচর উপজেলা যুবদল নেতা জিএম ফজলুর পদত্যাগ

হাইমচর উপজেলা যুবদল নেতা জিএম ফজলুর পদত্যাগ

​নিজস্ব প্রতিবেদক:

​চাঁদপুরের হাইমচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম ফজলুর রহমান আকাশ দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণা দেন।

​ফেসবুক পোস্টে তিনি লেখেন, “হাইমচর উপজেলা যুবদল থেকে স্ব-ইচ্ছায় পদত্যাগ করলাম। বি:দ্র:- আমার দ্বারা রাজনীতি হবে না।” তার এই স্ট্যাটাসটি মুহূর্তেই স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়।

​পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে জিএম ফজলুর রহমান আকাশ আক্ষেপের সুরে বলেন, “দীর্ঘদিন ধরে এই দলের পেছনে নিজের শ্রম, মেধা ও আর্থিক সহযোগিতা দিয়ে আসছি। কিন্তু বর্তমানে সংগঠনের ভেতরে নতুনদের আধিক্যের আড়ালে ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন হচ্ছে না। সব মিলিয়ে আমার উপলব্ধি হয়েছে যে, আমাকে দিয়ে আর রাজনীতি হবে না। তাই আমি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি।”

​উপজেলা যুবদলের এই প্রভাবশালী নেতার আকস্মিক পদত্যাগে দলের কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এ বিষয়ে উপজেলা যুবদলের ঊর্ধ্বতন কোনো নেতার আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

​উল্লেখ্য, আকাশ দীর্ঘদিন ধরে হাইমচর এলাকায় যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার পদত্যাগ স্থানীয় বিএনপির অঙ্গ-সংগঠনগুলোর অভ্যন্তরীণ সমীকরণকে নতুন কোনো দিকে মোড় নেয় কি না, তা নিয়ে চলছে বিশ্লেষণ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

25 April 2026

হাইমচর উপজেলা যুবদল নেতা জিএম ফজলুর পদত্যাগ

www.haimcharprotidin.com