Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে বিএনপির উদ্যোগে ন্যায্যমূল্যে জ্বালানি তেল বিক্রি

হাইমচরে বিএনপির উদ্যোগে ন্যায্যমূল্যে জ্বালানি তেল বিক্রি

নিজস্ব প্রতিবেদক:

বাজারমূল্যের চেয়ে কম দামে সাধারণ মানুষের স্বস্তি দিতে চাঁদপুরের হাইমচরে ন্যায্যমূল্যে পেট্রোল ও ডিজেল বিক্রি করেছে উপজেলা বিএনপি।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

​এদিন মেসার্স মুসা এন্টারপ্রাইজের মাধ্যমে প্রতি লিটার পেট্রোল ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকা দরে সাধারণ গ্রাহকদের মাঝে সরবরাহ করা হয়। বিশেষ করে মোটরসাইকেল চালকদের জন্য এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিটি মোটরসাইকেলে ৫ লিটার করে মোট ১ হাজার ২০০ লিটার পেট্রোল ও ডিজেল বিক্রি করা হয়েছে।

​ন্যায্যমূল্যে তেল বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক। তিনি বলেন, “সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে হাইমচর উপজেলা বিএনপি সবসময় পাশে আছে। বর্তমান বাজার পরিস্থিতিতে মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা করে আমরা এই ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করেছি।”

​এসময় উপস্থিত ছিলেন মেসার্স মুসা এন্টারপ্রাইজের প্রতিনিধি ফয়সাল, হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও পদ্মা অয়েল পিএলসি-র প্যাক পয়েন্ট ডিলার মেসার্স মুসা এন্টারপ্রাইজের সৌজন্যে এই কার্যক্রম পরিচালিত হয়।

​দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ন্যায্যমূল্যে তেল কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মোটরসাইকেল চালক ও সাধারণ কৃষকরা। তারা জানান, বাজারের তুলনায় কম দামে জ্বালানি পাওয়ায় তাদের যাতায়াত ও কৃষিকাজে আর্থিক সাশ্রয় হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts