Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • কচুয়া
  • চাঁদপুর-১ কচুয়ায় মনোনয়ন পেলেন এহছানুল হক মিলন

চাঁদপুর-১ কচুয়ায় মনোনয়ন পেলেন এহছানুল হক মিলন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর নাম ঘোষণা করা হয়েছে।

দলীয়ভাবে এই গুরুত্বপূর্ণ মনোনয়ন ঘোষণার পর গতকাল সোমবার সন্ধ্যায় কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে থানা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলের মাধ্যমে তারা তাদের প্রিয় নেতার মনোনয়ন প্রাপ্তিকে স্বাগত জানায় এবং উল্লাস প্রকাশ করে।

উল্লেখ্য, ড. আ ন ম এহছানুল হক মিলন এর আগেও ১৯৯৬-২০০১ এবং ২০০১-২০০৬ মেয়াদে চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০০১ সালের তৎকালীন চারদলীয় জোট সরকারের সময়ে শিক্ষাপ্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

দীর্ঘদিন পর পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ায় কচুয়ার বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে। তাদের এই আনন্দ মিছিল আসন্ন নির্বাচনে প্রার্থীর পক্ষে শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

03 November 2025

চাঁদপুর-১ কচুয়ায় মনোনয়ন পেলেন এহছানুল হক মিলন

www.haimcharprotidin.com