স্বল্প খরচে পড়াশোনার মান কম হয় না—এটি ভুল ধারণা: শফিক পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের হাইমচর উপজেলায় গাজীর বাজার ইলমুল কোরআন নেছারিয়া দ্বীনীয়া মাদ্রাসা, হেফজখানা, লিল্লাহ বোডিং ও ইয়াতিমখানার ৫ম শ্রেণির শিক্ষার্থীদের দোয়া এবং সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় মাদ্রাসার মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ”তোমরা সব সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং যেকোনো ভালো কাজ করবে। ভালো কাজে কেউ এগিয়ে না এলে, একা হলেও সেই কাজ চালিয়ে যেতে হবে। ‘যদি তোর ডাকে শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে।’
মাদ্রাসার সার্বিক অগ্রগতিতে স্থানীয়দের ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, এই মাদ্রাসাটিকে সামনের দিকে এগিয়ে নিতে স্থানীয়দের সহযোগিতা জরুরি। স্বল্প খরচে পড়ানো হয় বলে এখানে পড়াশোনার মান কম—এমন ধারণা সম্পূর্ণ ভুল। সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে আমরা প্রকৃত আলেম পাব, যারা সমাজে ইসলামের কথা প্রচার করতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, উক্ত মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ আহমেদ গাজী, হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন (সবুজ), ফরিদগঞ্জ পুরান রামপুর আব্দুর রব আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নাসির আহমেদ এবং কমলাপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হামিদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন হাইমচর ছালেহিয়া দ্বীনিয়া হাফিজিয়া কমপ্লেক্স মাদ্রাসার মুদির মাওলানা আলাউদ্দিন সালেহ, বাংলাদেশ যুব হিযবুল্লাহ হাইমচর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ হাইমচর উপজেলা শাখার সভাপতি মাওলানা জাকির হোসাইন, ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া কালু গাজী এবং মাদ্রাসার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুকুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত মুদির মাওলানা মুরুদ্দিন (আমিন)। শেষে শিক্ষার্থীদের সফলতা ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ হাইমচর উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা খাজা আহম্মদ।












