Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • মায়ের অপারেশনের টাকা জোগাড় করতে মানুষের দ্বারে দ্বারে ছেলে, সহযোগিতা কামনা

মায়ের অপারেশনের টাকা জোগাড় করতে মানুষের দ্বারে দ্বারে ছেলে, সহযোগিতা কামনা

মায়ের অপারেশনের টাকা জোগাড় করতে মানুষের দ্বারে দ্বারে ছেলে, সহযোগিতা কামনা

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে ৬৫ বছর বয়সী অসুস্থ মায়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন ছেলে মহসিন। দীর্ঘ ১৩ বছর ধরে অসুস্থ থাকার পর সম্প্রতি পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙে যাওয়ায় নতুন করে বিপাকে পড়েছে পরিবারটি।

অসুস্থ মনিফা বেগম (৬৫) চাঁদপুরের হাইমচর উপজেলার কাটাখালী বাজারসংলগ্ন মিজি বাড়ির বাসিন্দা। তিনি মৃত কালামিয়া মিজির স্ত্রী। প্রায় ১৩ বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন। এর মধ্যে গত ১২ নভেম্বর বৃহস্পতিবার পড়ে গিয়ে তাঁর ডান পায়ের গোড়ালির ওপরের অংশের হাড় ভেঙে যায়।

পরিবারের সদস্যরা জানান, গত রোববার চাঁদপুরের একজন অর্থোপেডিক চিকিৎসকের কাছে তাঁকে নেওয়া হলে চিকিৎসক দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। কিন্তু আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় অস্ত্রোপচার করানো সম্ভব হচ্ছে না। ফলে চিকিৎসা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারটির।

মনিফা বেগমের বড় ছেলে মহসিনের এক ভাই ও এক বোন রয়েছেন। ভাই অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বোনেরও তেমন সামর্থ্য না থাকায় মায়ের চিকিৎসায় উল্লেখযোগ্য সহযোগিতা করতে পারছেন না। পরিবারের একমাত্র ভরসা এখন মানুষের মানবিক সহায়তা।

মায়ের চিকিৎসা ও অস্ত্রোপচারের খরচ জোগাড় করতে অসহায় হয়ে সমাজের বিত্তবান, প্রবাসী ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন ছেলে মহসিন। সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা পেলে তাঁর মায়ের অস্ত্রোপচার করানো সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

সহযোগিতা পাঠানোর নম্বর:

বিকাশ/নগদ: ০১৮৬৬০৫৪০৪২ (মহসিন)

একটি মায়ের সুস্থ হয়ে ওঠার স্বপ্ন পূরণে সবার সামান্য সহযোগিতাও হতে পারে অনেক বড় অবলম্বন। মানবিক বিবেচনায় অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্বজনরা।

Share this news as a Photo Card

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

16 November 2026

মায়ের অপারেশনের টাকা জোগাড় করতে মানুষের দ্বারে দ্বারে ছেলে, সহযোগিতা কামনা

www.haimcharprotidin.com