Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ফরিদগঞ্জে টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ

ফরিদগঞ্জে টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নিজ ঘরের টয়লেট থেকে নুরজাহান বেগম (৫০) নামে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহৃদ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নুরজাহান বেগম ওই গ্রামের কুয়েত প্রবাসী আবুল কালামের স্ত্রী এবং চার সন্তানের জননী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের মেয়ে নূর সুলতানা তানহা কলেজ থেকে বাড়ি ফিরে টয়লেটের ভেতর তার মায়ের গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নুরজাহান বেগমকে উদ্ধার করে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোর্শেদ আখন জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। তার গলায় অত্যন্ত গভীর ক্ষতের চিহ্ন ছিল।

স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম জানান, নুরজাহান বেগম বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। ঋণের কিস্তির টাকার জন্য এনজিও কর্মীরা প্রায়ই তাদের বাড়িতে আসতেন। কিস্তির চাপ নাকি অন্য কোনো পারিবারিক বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে, তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার ধরনটিকে তিনি ‘রহস্যজনক’ বলে দাবি করেন।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের গলায় গভীর জখম রয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

26 February 2026

ফরিদগঞ্জে টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ

www.haimcharprotidin.com