Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • ক্ষুদে ফুটবলারদের জার্সি ও আর্থিক অনুদান দিলেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ

ক্ষুদে ফুটবলারদের জার্সি ও আর্থিক অনুদান দিলেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ

হাইমচরে ক্ষুদে ফুটবলারদের জার্সি ও আর্থিক অনুদান দিলেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ

বিশেষ প্রতিনিধি:

হাইমচর উপজেলায় সম্প্রতি সমাপ্ত হওয়া ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে’ বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ৪৬ নং চরভৈরবী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে দুর্দান্ত জয়লাভের মধ্য দিয়ে বিদ্যালয়টির ক্ষুদে নারী ফুটবলাররা এবার বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

​উপজেলার এই কৃতি সন্তানদের ঐতিহাসিক সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবং বিভাগীয় পর্যায়ে তাদের মনোবল আরও চাঙ্গা করতে এগিয়ে এসেছেন হাইমচরের কৃতি সন্তান, সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ ( রাসেল)। তাঁর পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য আকর্ষণীয় স্পোর্টস জার্সি ও বিশেষ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts