Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরের কে.ভি.এন উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিক পাটওয়ারী

হাইমচরের কে.ভি.এন উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিক পাটওয়ারী

হাইমচরের কে.ভি.এন উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিক পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী কে.ভি.এন (কমলাপুর, ভিঙ্গুলিয়া, নয়ানী) উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এডহক) নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।

​মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। (স্মারক নম্বর: ২.০৭.১৩.০০০০.২১২.২২.০৫.২৬.৭৮৯০, তারিখ: ২১ মে ২০২৬)।

​বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী, এই এডহক কমিটি স্মারক ইস্যুর তারিখ থেকে পরবর্তী ০৬ (ছয়) মাসের জন্য কার্যকর থাকবে। নবগঠিত এই ৪ সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন— পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি মোঃ মিজানুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি নেছার আহমেদ।

​বোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪ (১০) ধারা মোতাবেক এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

​এদিকে মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী কে.ভি.এন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

​সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর সুদক্ষ নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।

​উক্ত আদেশের অনুলিপি অবগতির জন্য চাঁদপুর জেলা শিক্ষা অফিসার, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

21 May 2026

হাইমচরের কে.ভি.এন উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিক পাটওয়ারী

www.haimcharprotidin.com