Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

হাইমচরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

হাইমচরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

হাইমচর অফিস:

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে চাঁদপুরের হাইমচরে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন, হাইমচরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে এই পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়।

​সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর পরই হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এতে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্কাউটস, রেড ক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​উপজেলা পরিষদ প্রাঙ্গণ ছাড়াও এর আগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। হাইমচর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদন্নবী মাছুম, উপজেলা কৃষি অফিসার মো. শাকিল খন্দকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. মহসিন মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরক্ষা। শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। এ সময় উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ, বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহকে স্বউদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

​অভিযান শেষে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে একটি ডেঙ্গুমুক্ত, সুস্থ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

12 September 2026

হাইমচরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

www.haimcharprotidin.com