Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • আমাদের চাঁদপুর-BCN-এর ২০২৬ সালের আহ্বায়ক কমিটি ঘোষণা

আমাদের চাঁদপুর-BCN-এর ২০২৬ সালের আহ্বায়ক কমিটি ঘোষণা

আমাদের চাঁদপুর-BCN-এর ২০২৬ সালের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:

স্পেনের বার্সেলোনায় বসবাসরত চাঁদপুরের প্রবাসীদের সংগঠন ‘আমাদের চাঁদপুর-BCN’-এর ২০২৬ সালের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের প্রকাশিত কমিটি তালিকায় মো. সুরুজ মিয়াকে আহ্বায়ক এবং মো. ফারুককে সদস্য সচিব করা হয়েছে।

সংগঠনের প্রকাশিত তথ্য অনুযায়ী, চাঁদপুরের প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই নতুন এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন— মো. লোভন মিয়া, মোস্তাক পাটোয়ারী, মো. মিন্নান নাজমুল, মো. জুয়েল, মো. জিয়া, মো. নূর, মো. মুর্জিত, শফিকুর রহমান শুভ, মো. জহির, সুমন হাসান, মাহমুদ, ইয়াসিন আরাফাত, রাজীব মামুন ও মাহফুজুল হাসান।

কমিটির জুনিয়র সদস্য হিসেবে রয়েছেন— ইঞ্জি. ফারহাদ, রাশেদ, লাবিব, শফিক, সজীব, ফয়সাল, আলমগীর, আরিফ, রাজীব, রামজান, তাইফুল, আব্দুল্লাহ, মহসিন বাবু, নাহিদ, শাহ আলম, আকরাম ও সাকিব।

নবগঠিত কমিটির সদস্যরা বার্সেলোনায় বসবাসরত চাঁদপুরের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে সংগঠনের প্রকাশিত কমিটি তালিকায় উল্লেখ রয়েছে।

‘আমাদের চাঁদপুর-BCN’-এর প্রকাশিত বার্তায় বলা হয়েছে, “দুই শহর, এক ভালোবাসা, হৃদয়ে চাঁদপুর—ভালোবাসায় বার্সেলোনা।” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের প্রবাসীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার করার প্রত্যাশা করা হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

29 September 2026

আমাদের চাঁদপুর-BCN-এর ২০২৬ সালের আহ্বায়ক কমিটি ঘোষণা

www.haimcharprotidin.com