Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৮ জন আটক পর মুচলেকায় মুক্ত

হাইমচরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৮ জন আটক পর মুচলেকায় মুক্ত

হাইমচরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৮ জন আটক পর মুচলেকায় মুক্ত

​

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে হাইমচর উপজেলায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে মোট ৪৮ জনকে আটক করা হয়। পরবর্তীতে অভিভাবকদের উপস্থিতিতে সচেতনতামূলক বক্তব্য প্রদান শেষে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

​রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত হাইমচর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​জানা যায়, অভিযানে আটককৃতদের এবং তাদের অভিভাবকদের সতর্ক করে বিশেষ বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী। তারা সমাজে মাদক ও কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব তুলে ধরে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।

​পুলিশ জানায়, তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরে ভবিষ্যতে কোনো ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে আটককৃতদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

28 September 2026

হাইমচরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৮ জন আটক পর মুচলেকায় মুক্ত

www.haimcharprotidin.com