Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • চাঁদপুর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত গবেষণা পদে চাঁদপুরের আব্দুস সাত্তার পাটওয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত গবেষণা পদে চাঁদপুরের আব্দুস সাত্তার পাটওয়ারী

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের মতলবের কৃতি সন্তান আব্দুস সাত্তার পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমান–এর ব্যক্তিগত গবেষণা পদে নিযুক্ত হয়েছেন। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার তুষপুর গ্রামের সন্তান।

জানা যায়, মেধাবী ও গবেষণামুখী ব্যক্তিত্ব হিসেবে আব্দুস সাত্তার পাটওয়ারী দীর্ঘদিন ধরে রাষ্ট্রনীতি, উন্নয়ন পরিকল্পনা ও সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষণধর্মী কাজে সম্পৃক্ত ছিলেন। তাঁর পেশাগত দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা এবং নীতিনির্ধারণী বিষয়ে অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই নিয়োগে মতলব দক্ষিণ উপজেলাসহ সমগ্র চাঁদপুর জেলায় আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্টজনরা এটিকে জেলার জন্য মর্যাদাপূর্ণ অর্জন হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন, তাঁর এ পদায়নের মাধ্যমে চাঁদপুর জেলার প্রতিনিধিত্ব জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী অঙ্গনে আরও জোরালো হবে।

মতলবের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আব্দুস সাত্তার পাটওয়ারীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সুস্বাস্থ্য ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। স্থানীয় তরুণ সমাজ তাঁর এই অর্জনকে অনুপ্রেরণা হিসেবে দেখছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

20 February 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত গবেষণা পদে চাঁদপুরের আব্দুস সাত্তার পাটওয়ারী

www.haimcharprotidin.com