Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে নতুন ৬ চিকিৎসককে মেঘনা ডায়াগনস্টিক এর ফুলেল শুভেচ্ছা

হাইমচরে নতুন ৬ চিকিৎসককে মেঘনা ডায়াগনস্টিক এর ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন যোগদানকৃত মেডিকেল অফিসারদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনা পরিষদ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে নবনিযুক্ত ৬ জন চিকিৎসক কর্মস্থলে যোগদান করলে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কে এম আব্দুল্লাহ আল মামুন সহ মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।

নবীন চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার সময় মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের নেতৃবৃন্দ বলেন, চিকিৎসকরা হচ্ছেন মানবসেবার মহান কারিগর। হাইমচরের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন চিকিৎসকদের এই যোগদান অত্যন্ত আশাব্যঞ্জক। বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে তারা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়নে সবসময় সহযোগিতামূলক মনোভাব বজায় রাখবেন বলে জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে এম আব্দুল্লাহ আল মামুন এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। নতুন চিকিৎসকরাও তাদের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

19 February 2026

হাইমচরে নতুন ৬ চিকিৎসককে মেঘনা ডায়াগনস্টিক এর ফুলেল শুভেচ্ছা

www.haimcharprotidin.com