Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে দারুন্নাজাত মডেল মাদ্রাসায় সবক প্রদান, দোয়া ও বিদায় অনুষ্ঠান

হাইমচরে দারুন্নাজাত মডেল মাদ্রাসায় সবক প্রদান, দোয়া ও বিদায় অনুষ্ঠান

হাইমচরে দারুন্নাজাত মডেল মাদ্রাসায় সবক প্রদান, দোয়া ও বিদায় অনুষ্ঠান

​নিজস্ব প্রতিবেদক:

‘জ্ঞান অর্জন হোক ইহ-পরকালীন সাফল্যের হাতিয়ার’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলায় দারুন্নাজাত মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের সবক প্রদান, দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ছোটলক্ষীপুর ছৈয়াল মোড় এলাকায় অবস্থিত মাদ্রাসা ভবনের তৃতীয় তলায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমপারা, নাজেরা ও হিফজুল কোরআনের সবক প্রদানের পাশাপাশি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার্থী এবং অষ্টম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়।

​মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জাকির হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং দোয়া পরিচালনা করেন ছোটলক্ষীপুর দারুস সুন্নাত নেছারিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ আমিন উল্লাহ।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, দারুন্নাজাত মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মাওলানা মাহবুবুর রহমান এবং প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা খোরশেদ আলম।

​প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আলী হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে বক্তব্য দেন কমলাপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা নূরে আলম ও মাওলানা সিদ্দিকুর রহমান।

​বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং বৃত্তি ও বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

​অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী কোরআনের সবক গ্রহণ করে। এছাড়া মাদ্রাসায় আয়োজিত তিন ভাষায় কথা বলার প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

28 November 2026

হাইমচরে দারুন্নাজাত মডেল মাদ্রাসায় সবক প্রদান, দোয়া ও বিদায় অনুষ্ঠান

www.haimcharprotidin.com