Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে “সুস্থ কিশোরী, আলোকিত ভবিষ্যৎ” শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

হাইমচরে “সুস্থ কিশোরী, আলোকিত ভবিষ্যৎ” শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

হাইমচরে "সুস্থ কিশোরী, আলোকিত ভবিষ্যৎ" শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:

কৈশোরকালীন স্বাস্থ্য, পুষ্টি, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, হাইমচর উপজেলা শাখার আয়োজনে চাঁদপুরের হাইমচরে কে.ভি.এন হাইস্কুলে “সুস্থ কিশোরী, আলোকিত ভবিষ্যৎ” শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. মাহমুদুন নবী মাসুম।

ভলেন্টিয়ার ফর বাংলাদেশ হাইমচর উপজেলার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা, সঠিক পুষ্টি এবং আত্মবিশ্বাসী হয়ে বেড়ে ওঠার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরী বয়সের শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে এবং এ সময় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও পুষ্টির প্রতি বিশেষ যত্নবান হওয়া অত্যন্ত জরুরি।

কে.ভি.এন হাইস্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং গাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. হুমায়রা এবং কে.ভি.এন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ আহম্মেদ।

অনুষ্ঠানে অতিথিরা কিশোরীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের আত্মবিশ্বাসী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা জোগান। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং ভলেন্টিয়ার ফর বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

25 September 2026

হাইমচরে "সুস্থ কিশোরী, আলোকিত ভবিষ্যৎ" শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

www.haimcharprotidin.com